কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় লক্ষাধিক টাকার পাটকাঠি পুড়ে ভষ্মিভূত হয়েছে। ৩১ জানুয়ারী শুক্রবার বিকেলে পৌরসভার প্রাণকেন্দ্র পশুহাটের এক পার্শ্বে খন্দকবাড়ীয়া গ্রামের খোসবার আলী মন্ডলের পাটকাঠির গাদায় আগুন ধরে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, পাটকাঠির গাদার একপাশে খন্দকবাড়ীয়া গ্রামের কুঠিপাড়ার জববার আলীর ছেলে রুবায়েত (১২) ও মিনুর ছেলে বিজয় (১০) খেলার ছলে আগুন ধরিয়ে দিলে তা নিমিশেই চারদিকে ছড়িয়ে পড়ে। পাটকাঠির গাদায় আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৪/৫ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ভুক্তভোগী সূত্রে জানাযায়, ওই পাটকাঠি তামাক মৌসুমে বিক্রয়ের জন্য ক্রয় করে মুজুদ করে পশুহাটের এক পার্শ্বে রাখা ছিল। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানায়।




