ads

শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

খবর টি পড়েছেন : ১৫৭
নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি পদে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২ জানুয়ারি শুক্রবার দুপুরে তার নিয়োগাদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন বঙ্গভবনের মুখপাত্র মো. জয়নাল আবেদীন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আগামীকাল সন্ধ্যা ৭টায় নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি।’
এর আগে দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, রাষ্ট্রপতি নতুন প্রধান বিচারপতি পদে আজই নিয়োগ দেবেন।
গত বছরের ১০ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ কুমার সিনহার পদত্যাগের পর থেকে পদটি শূন্য হয়ে রয়েছে। এর আগে অক্টোবরে অসুস্থতাজনিত কারণে তিনি ছুটি নেন।
ওই সময় থেকে বর্তমান পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেয়া বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রধান বিচারপতি পদে থাকবেন।
লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৯৯ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকাবস্থায় ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি নিয়োগ পান অতিরিক্ত বিচারপতি হিসেবে। ২ বছর পর ২০০৩ সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ পরবর্তী সংবাদ হামলা-মামলায় দমিয়ে রাখা যাবে না: খালেদা জিয়া

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads