ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আদিবাসী কিশোরীকে ইভটিজিং এর দায়ে যুবকের কারাদন্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১১, ২০১৪ ৫:০৫ অপরাহ্ণ

Eftizar-pনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণিতে পড়–য়া এক কোচ আদিবাসী কিশোরীকে (১১) ইভটিজিং এর দায়ে চাঁন মিয়া (২৫) নামের এক বখাটে ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১১ অক্টোবর শনিবার সকালে উপজেলার খলচাঁন্দা গ্রামে ওই ঘটনা ঘটে। দন্ডিত চাঁন মিয়া পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুমারগাতি গ্রামের তারা মিয়ার ছেলে। সে উপজেলার আন্দারুপাড়াস্থ তার শ্বশুর বাড়ি বেড়াতে এসেছিল।

Shamol Bangla Ads

সুত্রে জানা গেছে, ওই কিশোরী শনিবার সকালে তার সহপাঠীকে সাথে নিয়ে বারমারী খ্রিস্টান মিশনারী প্রাথমিক বিদ্যালয়ে যায়। বিদ্যালয় বন্ধ থাকার কারনে যখন বাড়িতে ফেরত আসে তখন পাহাড়ী গোঁফের সেগুন বাগান নামক স্থানে এসে পৌছুলে সেখানে আগে থেকে উৎ পেতে থাকা চাঁন মিয়া তাদের গতিরোধ করে এবং ওই কিশোরীর সাথে ধস্তাধস্তি করে। পরে কিশোরীদ্বয় এই ঘটনা তাদের অভিভাবকদেরকে জানালে ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহায়তায় ইভটিজার বখাটে চাঁন মিয়াকে আটক করে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশে খবর দেয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত চাঁন মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!