ads

সোমবার , ৯ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে অবরোধের ৩য় দিনে যুবদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্যসহ ৬ জন গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৯, ২০১৩ ৬:৫৭ অপরাহ্ণ
মৌলভীবাজারে অবরোধের ৩য় দিনে  যুবদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্যসহ ৬ জন  গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি :  মৌলভীবাজারে গতকাল সোমবার অবরোধের ৩য় দিনে ও মৌলভীবাজারে  বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ডাকা সকাল-সন্ধ্যা দুই দিনের ডাকা হরতালের শেষ দিনে পিকিটেংকালে মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও মোস্তফাপুর ইউপি সদস্য শহিদ আহমদ (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুর ১টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কের যুগিডর এলাকা থেকে অবরোধে পিকেটিং কালে তাকে গ্রেফতার করা হয়।  এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে  পিকেটিং কালে আরও ৬ জনকে পুলিশ আটক করে।
পুলিশ জানায়, অবরোধের ৩য় দিনে ও হরতালের শেষ দিনে সোমবার রাস্তায় পিকিটিং ও নাশকতা কালে সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও ইউপিসদস্য  শহিদ আহমদ (৩৬)সহ ৬জন কে আটক করা হয়।
এ ব্যাপারে মৌরভীবাজার মডেল  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন পিকেটিং ও নাশকতার অভিযোগে তাদেরকে আটক করা হয় ।

Need Ads
error: কপি হবে না!