ads

রবিবার , ৩১ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্মহত্যাই করেছেন সালমান শাহ : আদালত

খবর টি পড়েছেন : ১৩৯
আত্মহত্যাই করেছেন সালমান শাহ : আদালত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন মর্মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন গ্রহণ করে আদেশ দিয়েছেন আদালত। ৩১ অক্টোবর রবিবার সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার আইনজীবী ফারুক আহাম্মদের করা নারাজি আবেদন খারিজ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ওই আদেশ দেন।

Shamol Bangla Ads

এর মাধ্যমে ২৫ বছর পর সালমান শাহ যে আত্মহত্যাই করেছেন, সেই প্রতিবেদন আদালতে গৃহীত হলো। এর আগে নারাজি আবেদনে মামলার বাদী সালমান শাহর মা নীলা চৌধুরীর জবানবন্দি ভার্চ্যুয়ালি রেকর্ডের অনুমতি চাওয়া হয়। এছাড়া মামলায় এক আসামির ভিডিও রেকর্ডের কপি চেয়ে আরেকটি আবেদন করা হয়।

আদালত সবকটি আবেদন খারিজ করে আদেশ দিয়েছেন বলে জানান লন্ডনে থাকা নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহাম্মদ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন কি না, সেটা এখন বাদীর সিদ্ধান্ত। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পি‌বিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা পড়ে। ওই দিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতের ডেসপাস শাখায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

Shamol Bangla Ads

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ রহস্যজনকভাবে মারা যান। সেসময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।

ছেলেকে হত্যা করা হয়েছে-এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান তিনি। একাধিক সংস্থা এটি আত্মহত্যা হিসেবে প্রতিবেদন দিলেও সালমান শাহর বাবার মৃত্যুর পর মা তাতে নারাজি দিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফেরি উদ্ধারে ২ কোটি টাকা ব্যয়ে বেসরকারি প্রতিষ্ঠানের… পরবর্তী সংবাদ ধান-চাল-গমের সরকারি মূল্য নির্ধারণ, ৭ নভেম্বর থেকে সংগ্রহ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads