ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লোহাগড়ায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ২৯, ২০১৪ ৪:১৩ অপরাহ্ণ

Lohagara School Pic3আবু আব্দুল্লাহ,লোহাগড়া(নড়াইল) : নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের দ্বার গোড়ে পৌরসভার ৯নং ওযার্ডের একমাত্র খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি (সদ্য জাতীয় করনকৃত) সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়।ফলে খেলাধুলা থেকে শিক্ষার্থীরা যেমন বঞ্চিত হয়, তেমনি মাঠে জমে থাকা পােিত ভিজে অসুস্থ্য হয়ে পড়ে।

Shamol Bangla Ads

খোঁজ নিয়ে জানা গেছে, খলিশাখালী সরকারি বিদ্যালয়ের উত্তর পাশে মূল ভবন এবং পূর্ব দিকে রয়েছে একটি টিনের ছাপড়া ঘর। এছাড়া পশ্চিম দিকে রয়েছে লোহাগড়া -মহাজনের পাকা সড়ক এবং দক্ষিনে রয়েছে গ্রামের যাতায়াতের ইটের রাস্তা। আর রাস্তা থেকে বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় , মাঠটি মাছ চাষ করার ঘেরে পরিনত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই খেলার মাঠটি তলিয়ে যায় পানিতে। এ বছর এলাকায় বৃষ্টিপাত কম হলেও মাঠে পানির কমতি ছিলনা। বছরের অধিকাংশ সময় শিক্ষার্থীরা মাঠে খেলতে পারেনি বলে জানায়। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী নওশিন পূর্ণ,লীনা খানম,লিলি খানম,আরাফাত,আম্বিয়া খানম,আজিম,অলিদসহ আরো অনেকে বলে ,তারা মাঠে খেলতে না পেরে বিদ্যালয়ের বারান্দায় এবং বড় রাস্তায় হৈচৈ করে কাটায় । বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস পারভীন জানান, শিক্ষার্থীরা মাঠে খেলাধূলা করতে না পেরে ,বারান্দায় হৈচৈ করায় শিশু শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান মারাত্মক ভাবে ব্যাহত হয়। আবার তাদের বারানবদা থেকে নামিয়ে দিলে রাস্তায় যাওয়ায় এ বছর কয়েকজন শিক্ষার্থী মোটর সাইখেল এবং নছিমনের ধাক্কায় মারাত্মক আহত হয়েছে। বিদ্যালযের সভাপতি প্রভাষক ও সাংবাদিক ( দৈনিক ভোরের কাগজ) আবু আব্দুল্লাহ জানান, সরকারের গত আমলের সংসদ সদস্য ব্রিগেঃজেনারেল এস,কে আবু বাকের ,সাবেক উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি আব্দুল হান্নান রুনু,উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার থেকে শুরু করে বর্তমান সরকারের সংসদ সদস্য এড. হাফিজুর রহমান ,উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি ফয়জুল আমির লিটু, উপজেলা শিক্ষা অফিসারের নিকটসহ বিভিন্ন জায়গায় আবেদন করে ও আজ পর্যন্ত কোন ফল পাওয়া যায়নি। তবে এবার বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট ও বাউন্ডারী ওয়াল নির্মানের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর একটি আবেদন উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে প্রেরন করেছি । বরাদ্দ পাওয়া গেলে শিক্ষার্থীদের খেলাধুলার আর সমস্যা থাকবেনা।#

Need Ads
error: কপি হবে না!