ads

সোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত পৌঁছেছেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৪১৪
ভারত পৌঁছেছেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

৪ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শেখ হাসিনা দিল্লি পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্লাইটটি নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছালে ভারতের রেল ও টেক্সটাইল দর্শনা বিক্রম জারদোস ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান তাকে স্বাগত জানান।

Shamol Bangla Ads

এর আগে সোমবার সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নয়াদিল্লি সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে বৈঠক করবেন।

Shamol Bangla Ads

এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বন্টন ও রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার বিষয়গুলো আলোচনা বেশি গুরুত্বপাবে। এ সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালে শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে ভারত গিয়েছিলেন। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে গত বছর ঢাকায় এসেছিলেন নরেন্দ্র মোদি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ এসএসসি পরীক্ষা : ২১ দিন বন্ধ থাকবে কোচিং…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads