স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে ১০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অর্ধবেলা শেরপুরে হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রদল। ৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রুপন এবং সাধারণ সম্পাদক কামরুল হাসানের যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই হরতালের ঘোষণা দেওয়া হয়।
এদিকে হরতালের সমর্থনে সন্ধ্যায় শহরের শেরীপাড়া এলাকার রাস্তায় ছাত্রদলের একটি ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণ কয়েকটি অটোরিক্সা ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছতেই মিছিলকারীরা সটকে পড়ে। এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।




