ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের পৌর সুপার মার্কেট প্রাঙ্গণে আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। এসময় পুলিশ সুপার মঈনুল হক, কর কমিশনার হুমায়রা সাইদা, টেক্সেস বার এসোসিয়েশসের সভাপতি এডভোকেট সাদিক হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পাঁচ জেলার (কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ) সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতাদের হাতে সম্মাননা ও ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।

ময়মনসিংহে স্বাস্থ্য সেবায় রিপোর্টিং এ সাংবাদিকদের ভূমিকা শীর্ষক দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
ময়মনসিংহে স্বাস্থ্য সেবায় রিপোর্টিং এ সাংবাদিকদের ভূমিকা শীর্ষক দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও ফুলবাড়িয়া উপজেলার ৩০ জন সাংবাদিক কর্মশালায় অংশগ্রহণ করেন।
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাবের সহায়তায় আজ মঙ্গলবার সকালে আসপাডা ট্রেনিং একাডেমি মিলনায়তনে সমাপনি কর্মশালয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা: এম এ সামাদ। কর্মশালায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ পেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, ইউনেসেফের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ফরিদ আহমেদ প্রমুখ।




