ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০১৪ | ১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোরবানীর ঈদের সময় মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না : যোগাযোগমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
আগস্ট ১২, ২০১৪ ৭:০৫ অপরাহ্ণ

12-08-14  Obaidul Kaderমোঃ ফারুক হোসেন,ঢাকা: যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,কোরবানীর ঈদের সময় মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না । ১২ আগষ্ট মঙ্গলবার দুপুরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে মৌচাক বাস বাসস্ট্যান্ড এলাকায় ৪ লেনের কাজ তদারকি করতে এসে তিনি ওই কথা জানান।
এসময় যোগাযোগমন্ত্রী বলেন, সবার সমন্বিত টিম ওয়ার্কের কারণে সদ্য অনুষ্ঠিত ঈদ-উল ফিতরের সময় যানজট কিছুটা কম হয়েছে। এজন্য পরি বহন মালিক-শ্রমিক, সাংবাদিক ও প্রশাসনসহ সবার ভূমিকা রয়েছে। বর্ষা মৌসুম এখনও শেষ হয়নি। আগামী ঈদে আরো ১০ ভাগ সম স্যার সমাধান হবে।
তিনি জানান, আগামী জানুয়ারি মাসে কাঁচপুর, মেঘনা ও মেঘনা গোমতী ২য় সেতুর কাজ শুরু হবে জাইকার সহা য়তায়। এছাড়া সৌদি আরবের সহযোগিতায় অচিরেই শীতলক্ষ্যা সেতুর কাজ শুরু হবে। এ সময় মন্ত্রী জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণপরিবহনে স্টিকার লাগান।
যোগাযোগ মন্ত্রীর সঙ্গে এসময় ছিলেন সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ মুছা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া, জেলা পুলিশ সুপার ড.খন্দকার মুহিদ উদ্দিন ও জেলা সওজের নির্বাহী প্রকৌশলী রোশনি এ ফাতেমা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads