ads

রবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গেরুয়া শিবিরের হয়ে মাঠে নামার বিষয়ে যা বললেন কঙ্গনা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কড়া সমর্থক বলিউড কুইন কঙ্গনা রানাউত। রিল থেকে রিয়েল লাইফে তিনি আলোচিত বেশি। বিভিন্ন সময় প্রকাশ্যে বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন। ভারতের বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে মন্তব্য করে সব সময়ই আলোচনায় থাকেন।

Shamol Bangla Ads

কয়েক বছর ধরে কঙ্গনার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু গেরুয়া শিবিরের স্বঘোষিত সমর্থক হয়েও রাজনীতির ময়দানে এখন পর্যন্ত তাকে সক্রিয়ভাবে দেখা যায়নি। সামাজিক মাধ্যমে তার রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ দেখা যায়। এদিকে গত বছরের নভেম্বরে অযোধ্যায় গিয়ে কঙ্গনা জানিয়েছিলেন ‘কৃষ্ণের আশীর্বাদ থাকলে লোকসভায় লড়বো’।

সম্প্রতি ‘রাজাকার: সাইলেন্ট জেনোসাইড অফ হায়দরাবাদ’ সিনেমার ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন কঙ্গনা রানাউত। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। সেখানে রাজনীতি নিয়ে সরাসরি কিছু না বললেও বার্তা দিয়ে রেখেছেন এই অভিনেত্রী।

Shamol Bangla Ads

তিনি বলেন, আমি ইমার্জেন্সি নামে একটা সিনেমা করেছি মাত্র। আর সেই ছবিটা দেখার পর আমার মনে হয় না কেউ আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন।

২০২০ সালে বিএমসির সঙ্গে আইনি জটিলতার পরই মোদি সরকারের তরফে Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন অভিনেত্রী। একাধিকবার জনসমক্ষে বিজেপির হয়ে বড় গলায় কথা বলতে দেখা গেছে তাকে। সম্প্রতি নরেন্দ্র মোদিকে ‘আধুনিক ভারতের বিশ্বকর্মা’ বলেও প্রশংসা করেছেন। রামমন্দির উদ্বোধনের দিনও উপস্থিত ছিলেন সেখানে।

Need Ads
error: কপি হবে না!