ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্বে আওয়ামী সরকার ঈর্ষান্বিত : ভিপি সাইফুল ইসলাম

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৩ ১:৪৫ অপরাহ্ণ

bnp-20-11-13এস.গুলবাগী, বগুড়া : বিএনপির ভাইস চেয়ারম্যন তারেক রহমানের ৪৯তম জন্মদিন উৎসবে সভাপতির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রতিটি ক্রান্তিকালে মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশকে রক্ষার কাজে নিয়োজিত থেকে মানুষের মণিকোঠায় স্থান করে নিতে পেরেছিলেন। ঠিক তেমনি আধুনিক বাংলাদেশের রূপকার, দেশনায়ক তারেক রহমান অতি অল্প সময়ে দেশের উন্নয়নমূলক রাজনৈতিক কর্মকান্ড নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছিলেন। তখন দেশনায়ক তারেক রহমানের প্রজ্ঞা রাজনৈতিক নেতৃত্বে আওয়ামী সরকার ঈর্ষাণ্বিত হয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে তৎকালীন ১/১১ এর অবৈধ সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তার বিকশিত রাজনীতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু দেশপ্রেমিক জনতার আকাঙ্খার প্রতীক দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় তারা তাদের অবস্থান থেকে পর্যবসিত হতে শুরু করেছে। তিনি ২০ নভেম্বর বুধবার বিকেলে বগুড়া এডওয়ার্ড পার্কে বগুড়া জেলা বিএনপি আয়োজিত কেক কাটা পূর্বক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ওই কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে ভিপি সাইফুল ইসলাম জাতীয় পতাকা, জয়নাল আবেদীন চাঁন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং একগুচ্ছ বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১৮ দলীয় জোটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বগুড়া জেলার জামায়াতের আমীর অধ্যক্ষ সাহাবুদ্দিন, বগুড়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, এ্যাড. মাহবুবর রহমান, ইঞ্জি. শামছুল হক, অধ্যক্ষ মীর শাহে আলম, মাওলানা আলমগীর হোসাইন, খাজা ইফতেখার আহমেদ, বিশিষ্ট সাংবাদিক আব্দুর রহিম বগরা, মাহবুবর রহমান বকুল, এম,আর ইসলাম স্বাধীন, এইচ,এস মাফতুন আহমেদ খান রুবেল, লাভলী রহমান, আব্দুল ওয়াদুদ, সিপার আল বখতিয়ার, মেহেদী হাসান হিমু, দেলোয়ার হোসন পশারী হিরু, শাহাবুল আলম পিপলু, উপস্থিত ছিলেন এ্যাড. হাফিজুর রহমান এমপি, ইঞ্জি. মোস্তফা আলী মুকুল এমপি, মাওলানা আব্দুল ওয়াহেদ, মো. শোক রানা, ফজলুল বারী তালুকদার বেলাল, কে,এম আহসানুল তৈয়ব জাকির, আব্দুর রহমান, আলী আজগর তালুকদার হেনা, আব্দুর রশিদ শেখ, আব্দুল্লাহেল শাফি, ইসরাফিল হোসেন দেওয়ান, রেজাউল করিম বাদশা, হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহা উদ্দিন নাহিন, পরিমল চন্দ্র দাস, শহিদ উন নবী সালাম, মাহফুজুর রহমান রাজু, এ্যাড. মাহবুব আলম শাহিন, আরাফাতুর রহমান আপেল, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, মোখলেছুর রহমান, মাহবুবার রহমান লুলকা, খাদেমুল ইসলাম খাদেম, বিউটি বেগম, নিলুফা কুদ্দুস, হোসনে আরা স্বপ্না, কহিনুর আকতার, নাজমা বেগম, সায়েদুজ্জামান শাকিল, শামীম রেজা, শামছুল হক রোমান, গেদা, রুস্তম আলী, মিজানুর রহমান মিজান, শামীমা আকতার পলিন, ফজলুল হক উজ্জল, এস তাজুল ইসলাম, সাইফুল ইসলাম বাবলু, বেলাল হোসেন নান্নু, আকতারুজ্জামান নান্টু, ইঞ্জি. হেলাল, উদ্দিন, এ্যাডঃ আতাউর রহমান রাজু, আব্দুল জোব্বার টুকু, আবু তালেব স্বপন দেওয়ান, সায়েদুল ইসলাম সাইদ, জাহাঙ্গীর আলম, সাইয়েদুল আলম, কামরুল আলম বাজু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ তাহা উদ্দিন নাহিন।

Need Ads
error: কপি হবে না!