ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠির নলছিটির পলি বিদ্যুৎ সমিতির বার্ষিক সভা শনিবার সকাল ১১ টায় জেলা পলি বিদ্যুৎ সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের সভাপতি মো: ইদ্রিস মিয়া এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অন্যদের মধ্যে জেনারেল ম্যানেজার মো: আজাহার আলী, সচিব মো: সাইফুল ইসলাম, কোষাধক্ষ্য মু: আবু সাঈদ খান উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় ২০০০ সাল থেকে ঝালকাঠি পলি বিদ্যুৎ সমিতি অদ্য পর্যন্ত লোকসানী প্রতিষ্ঠান হিসাবে দাড়িয়ে আছে।




