গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আখতার মামুনের মত বিনিময় সভা গতকাল মঙ্গলবার অত্র প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সা.সম্পাদক নুর মোহাম্মদ, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহম্মেদ সহ অত্র ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ। মত বিনিময় অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তার দায়িত্ব পালন কালীন সকল সাংবাদিকবৃন্দের সার্বিক সহযোগীতা কামনা করেন।




