ads

শনিবার , ১৭ ডিসেম্বর ২০২২ | ৩০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি ফের লাইনচ্যুত, সাড়ে তিন ঘন্টায় উদ্ধার

ছয় দিনের ব্যবধানে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি আবারও লাইনচ্যুত হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর কেওয়াটখালি এলাকায় এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

লাইনচ্যূত বগিটি উদ্ধারের পর বেলা সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এতে সাড়ে তিন ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব-নেত্রকোণা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে গত ১১ ডিসেম্বর বলাশপুর এলাকায় একই বগি লাইনচ্যূত হয়েছিল।

ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ আবদুর রহিম বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে কেওয়াটখালি এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যূত হয়। ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-গৌরীপুর রুটের ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়া ঝাঞ্জাইলগামী রেল চলাচল বন্ধ থাকে। বগি লাইনচ্যূত হওয়ার খবর পেয়ে কেওয়াটখালি লোকোসেডের কর্মীরা বগিটি উদ্ধারে কাজ শুরু করে। তারা প্রথমে লাইনটি মেরামত করে ও পরে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি লাইনে বসায়। এরপর সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

Shamol Bangla Ads

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, ছয় দিনের ব্যবধানে একই ট্রেনের একই বগির চারটি চাকা কাছাকাছি স্থানে লাইনচ্যূত হয়েছে। এতে ট্রেনটির বগিরই সমস্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads