ads

সোমবার , ৩ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কারাগার থেকে মুক্তির পর চাঁদের গণসংযোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩, ২০১৪ ১০:১৮ অপরাহ্ণ
কারাগার থেকে মুক্তির পর চাঁদের গণসংযোগ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : কারাগার থেকে মুক্তি পেয়েই চারঘাট উপজেলার বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় কমিটর সদস্য আবু সাইদ চাঁদ গণসংযোগ শুরু করেছেন। রবিবার রাত ৮ টার সময় তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান। ক্লান্ত চোখে শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে সোমবার সকালে সারদা ও চারঘাট বাজারে সকল পেশাজীবিদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। গত ২২ দিন কারাগারে অতিবাহিত করার পর আমি আপনাদের সাথে মতবিনিময় করতে পারছি এটা আল­াহ অশেষ রহমত। বিগত আ’লীগ সরকারের সময় ও আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। কিন্তু আমার ইচ্ছা থাকলেও তৎকালীন সরকারের কারণে উন্নয়ন মূলক কাজ করতে পারিনি। বিগত দিন গুলোতে আ’লীগ সরকারের পাশাপাশি র‌্যাব, পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছি তদুপরি আমি আমার বিএনপি দলনেত্রী খালেদা জিয়ার নির্দেশ মত কাজ করে যাচ্ছি। দেশের বিভিন্ন উপজেলায় বিএনপি এর ঐক্য জোট জয়ী হয়েছে। এতে প্রমাণ হয় দেশবাসী আ’লীগ না বিএনপি কে ভালবাসে? বর্তমানে দেশের জনগণ সচেতন তথা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক এবং অন লাইন মিডিয়া যথেষ্ট তৎপর। এদের চোখকে আড়াল করে কোন কিছুর লুকচুরি নিষ্পত্তি করা অসম্ভব। বর্তমানে আ’লীগ সরকারের কারণে কেউ স্বাধীন চেতনায় কাজ করতে পারছে না। গণসংযোগ এর সময় স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চারঘাটে চেয়ারম্যান প্রার্থী ফকরুল ইসলামের ভোট ও দোয়া কামনা

Shamol Bangla Ads

মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থী এবং কর্মী সমর্থকরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা শুরু করেছে। আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম নেতাকর্মী নিয়ে চারঘাটের শলুয়া ইউনিয়নের মালেকার মোড়, শলুয়া বাজার এবং চারঘাট সদরের বিভিন্ন চা-য়ের দোকান ও সর্বস্তরের জনগণের কাছে তার আনারস মার্কা প্রতিকে ভোট ও দোয়া কামনা করেন এবং তিনি নির্বাচিত হলে এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্র“তি দেন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, নিমপাড়া ইউনিয়নে আ’লীগের সাধারণ সম্পাদক মেছের আলী, চারঘাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একরামুল হক, শলুয়া ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক, শ্রমিকলীগেরর সভাপতি নাহারুল হক, আঃ মোতালেব, ছাত্রনেতা বিশ্বনাথ, দাদুল, আঃ রাজ্জাক, রবিউল, কালুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!