স্টাফ রিপোর্টার : শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচির অন্যতম আয়োজন হচ্ছে লিগ্যাল এইড বিষয়ক বিশেষ দেয়ালিকা ‘ভোগাই’ প্রকাশ। সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আ ন ম ইলিয়াসের সম্পাদনায় ওই দেয়ালিকায় স্থান পেয়েছে জেলা লিগ্যাল এইড অফিসার শান্তি চন্দ্র দেবনাথের ‘জাতীয় আইনগত সহায়তা’ নামে জনসচেতনতামূলক একটি বিশেষ নিবন্ধ, সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আ ন ম ইলিয়াসের ‘বিচার বিভাগে আমি’ শীর্ষক স্মৃতিকথা, বিশিষ্ট ব্যবসায়ী ও সংস্কৃতিমনা আলহাজ্ব আবুল হাশেমের ‘চাই পরিবেশ বান্ধব গ্রাম’, শামসুজ্জামান জীবনের ‘মর্জিনা বনাম লিগ্যাল এইড’ নামে বিশেষ লেখা উল্লেখযোগ্য। এছাড়া জেলা ও দায়রা জজ মোঃ মোজাম্মেল হকের ‘শৈশব স্মৃতি’, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানের ‘ব্যবধান’, জেলা আইনজীবী সমিতির দু’দফায় নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধারের ‘রেডক্রস হাতের প্রতি’, মৌছিনা আক্তার রিতুর ‘আশার আলো’, মোঃ সাইফুল ইসলাম লেবুর ‘শুধু কবিতা’ ও আবদুল আলীমের ‘লিগ্যাল এইড’ নামে কবিতা বেশ পাঠক উপভোগ্যতা পেয়েছে।

নদীর সাথে মিল রেখে দু’পাশের জনজীবন যাত্রা আর প্রাকৃতিক বৈচিত্র্যের মিল রেখে নানা আলপনা খচিত ওই দেয়ালিকাটি সাহিত্যমোদীসহ অনেকরই দৃষ্টি কাড়ছে।




