ads

বুধবার , ২১ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বামীর উপার্জিত টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে অন্যের হাত ধরে পালিয়েছে শারমিন:

শ্যামলবাংলা ডেস্ক
মে ২১, ২০১৪ ৫:৪৩ অপরাহ্ণ

Photo- Agailjhara 21-5-14আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি  : বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রী ও শ্বশুরের প্রতারণায় সর্বশান্ত হয়েছে এক প্রবাসী যুবক। ভালবেসে বিয়ে করলেও ৭বৎসরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে স্বামীর উপার্জিত টাকা স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ী থেকে পালিয়ে অন্য যুবকের স্ত্রী হয়েছে শারমিন। এ বিষয় আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার পয়সা গ্রামের এসকেন্দার আলী সিকদারের ছেলে রফিকুল ইসলাম ৭বছর পূর্বে ভালবেসে একই গ্রামের শহীদ শেখের স্কুল পড়–য়া মেয়ে শারমিনকে বিয়ে করে। বিয়ের ৮মাসের মাথায় জীবিকার টানে রফিকুলকে পাড়ি জমাতে হয়েছে দুবাই। স্ত্রী শারমিনের লেখাপড়া করার জন্য রফিকুল প্রতি মাসে বিদেশ থেকে টাকা পাঠাত। বিভিন্ন অজুহাতে শ্বশুর শহীদ শেখও জামাতা রফিকের কাছ থেকে ধার বাবদ নিয়েছেন ৫৫ হাজার টাকা। এরমধ্যে পয়সারহাট গ্রামীণ শক্তি এনজিওতে চাকরী করতে আসা সাতক্ষীরা জেলার যুবক শাখাওয়াত হোসেন সোহাগের সাথে রফিকের স্ত্রী শারমিন পরকীয়ায় জড়িয়ে পরে। বিষয়টি এলাকায় জানাজানি হলেও রফিক স্ত্রীকে বিশ্বাস করে চলতি মাসের ৬ তারিখ দেশে ফিরে স্ত্রীর কাছে শ্বশুরবাড়িতেই উঠে। শ্বশুর-শ্বাশুড়ি ও স্ত্রী রফিকের সাথে প্রতারণা করে কৌশলে তার বিদেশে উপার্জিত ৪ লক্ষাধিক টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৪টি ইন্সুরেন্সে জমানো টাকা হাতিয়ে নিয়ে গত মঙ্গলবার রাতে সোহাগের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। রফিক এ সংবাদ জানতে পেরে অচেতন হয়ে পরে। সে তার শ্বশুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, তুমি আমার মেয়েকে ডিভোর্স দেও, সে এখন অন্যের স্ত্রী। তুমি আরেকটি বিয়ে করে সংসার কর। শারমিনের পিতা ইতোমধ্যে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামে গিয়ে শারমিনের সাথে সোহাগের বিয়ে দিয়ে এসেছে। রফিক জানান, স্ত্রী শারমিন ও তার বাবা কৌশলে প্রতারণা করে আমার উপার্জিত টাকাপয়সা হাতিয়ে নিয়ে আমাকে সর্বশান্ত করেছে। এবিষয়ে সর্বশান্ত রফিক আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!