ads

মঙ্গলবার , ২০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে গফরগাঁওয়ে পতাকা বিক্রির ধুম : পতাকায় ছেয়ে গেছে বিভিন্ন বাড়ির ছাদ ও গাছ

শ্যামলবাংলা ডেস্ক
মে ২০, ২০১৪ ৭:৪১ অপরাহ্ণ

Gaffargaon pic-1গফরগাঁও প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে আগামী ১২ জুন থেকে। শুরু হতে আরো ২১দিন বাকী । তারপরেও গফরগাঁওয়ে বিশ্বকাপ ফুটবল প্রেমিকরা উম্মাদনায় মেতে উঠেছে পতাকা ক্রয় করতে। আগামী ১২ জুন বিশ্বকাপের পর্দা উঠলেও গফরগাঁওয়ে শুরু হয়েছে পতাকা বিক্রির ধুম। উপজেলার বিভিন্ন এলাকার ফুটবল প্রেমিরা তাদের পছন্দের দেশগুলোর পতাকা ক্রয় করে ব্যবসা প্রতিষ্ঠান বাসা-বাড়ী ও ভবনের ছাদে পতাকা উড়াচ্ছে। পতাকা ব্যবসায়ী বুলবুল জানান, শুধুমাত্র তার দোকান থেকেই প্রতিদিন গড়ে ৫ হাজার টাকার পতাকা বিক্রি হচ্ছে। এক একটা পতাকা ৬০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি করছেন পতাকা ব্যবসায়ীরা । ব্রাজিল ছাড়াও আর্জেন্টিনা, ইতালী, উরুগুয়ে, মেক্সিকো, ফ্রান্স, স্পেন এর পতাকা একই দামে দেদারছে বিক্রি হচ্ছে। ফুটবল প্রেমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মকবুল হোসেন মুকুল ফকির ও আরজু বলেন, পতাকার দাম আরও বেড়ে যেতে পারে তাই আগে থেকেই ক্রয় করে বাড়ির ছাদে টানিয়ে দিয়েছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!