মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে এক আদিবাসী ছাত্রী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য করে বিষপানে আত্মহত্যা করেছে। উপজেলা সদরের ঘোষপাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ঘোষপাড়ার বাসিন্দা বরুণ পাহানের কন্যা পপি পাহান সদরের জাহাঙ্গীরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এ্যন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দেয়। সব বিষয়ে লেটার পাওয়ার আশায় পরীক্ষা দিলেও ১৭ মে প্রকাশিত ফলাফলে দেখা যায় অংক ছাড়া অন্যান্য বিষয়ে সে পাশ করেছে। অংকে পাশ না করা এবং পাশকৃত বিষয়গুলোতে লেটার না পাওয়ার মানসিক যন্ত্রণায় পপি ১৭ মে বিকেলে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খায়। এ সময় গুরুতর অসুস্থ্য পপিকে প্রথমে মহাদেবপুর এবং পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে প্রাণ হারায়। পপির অকাল মৃত্যুতে ওই বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। থানা পুলিশ ১৮ মে রোববার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে।




