মেহের আমজাদ, মেহেরপুর : ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচীর প্রথম দিনে মেহেরপুরের ৪ টি সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেৃতেত্ব মেহেরপুরের মুজিবনগরে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ১৮দলের নেতাকর্মীরা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আলহাজ্ব সিদ্দিুকুর রহমান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, মুজিবনগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর জামায়াতের সেক্রেটারী খানজাহান আলী, স্বেচ্ছা সেবক দলের যুগ্মআহবায়ক আজিমুদ্দিন গাজী, বাগোয়ন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, মোনাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাইহানুল কবির, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা সোহেল হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ। এছাড়াও চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের রাজনগর, কাথুলী সড়ক, পিটিআই মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।




