ads

বৃহস্পতিবার , ১০ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি: তিন আসনের উপ-নির্বাচন ও ১৬৩ ইউপির নির্বাচন পেছালো

খবর টি পড়েছেন : ২২৬
করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি: তিন আসনের উপ-নির্বাচন ও ১৬৩ ইউপির নির্বাচন পেছালো
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

করোনাভাইরাস সংক্রমন বেড়ে যাওয়ায় সংসদের তিনটি আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। একই কারণে ১৬৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ কথা জানান।
জাতীয় সংসদের তিনটি আসন কুমিল্লা-৫, ঢাকা-১৪ ও সিলেট-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১৪ জুলাই। নতুন তারিখ পরিবর্তন করায় এখন এই আসনে ভোট হবে ২৮ জুলাই।
তবে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ২১ জুন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এর আগে ১৪ জুলাই সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকীর কথা উল্লেখ করে নির্বাচনের দিন পরিবর্তনের দাবি ইসিতে জানায় জাতীয় পার্টি।
করোনা সংক্রমণের মধ্যে ভোটগ্রহণ হলে সেসব এলাকায় যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে এর দায় কে নেবে জানতে চাইলে ইসি সচিব কোনো উত্তর না দিলেই চলে যান।
এর আগে কমিশনের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ সময় অন্যান্য কমিশনার ও ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে ১৬৩টি ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করা হয়েছে। এখানে আগামী ২১ জুন ভোট হওয়ার কথা ছিল। এছাড়া নির্বাচন কমিশনের তফসিল ঘোষিত ১১টি পৌরসভার মধ্যে ৯টির ভোট স্থগিত করা হয়েছে। দিনাজপুরের সেতাবগঞ্জ ও ঝালকাঠি পৌরসভার ভোট যথাসময়ে হবে।
স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদের মধ্যে আছে বাগেরহাটের ৬৮টি, খুলনার ৩৪টি, সাতক্ষীরার ২১টি, নোয়াখালীর ১৩টি, চট্টগ্রামের ১২টি এবং কক্সবাজারের ১৫টি।
২১ জুন মোট ৩৬৭টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১৬৩টি স্থগিত হলেও বাকি ২০৪টিতে ভোট যথাসময়ে হবে।
আগে ১৯ টি জেলার ৬৪ টি উপজেলার ইউনিয়ন পরিষদ ভোটে অন্তর্ভুক্ত হলেও এখন ১৩টি জেলার ৪১টি উপজেলার ইউনিয়ন পরিষদের ভোট হচ্ছে।
২০৪ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২০টির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন)। বাকিগুলো অনুষ্ঠিত হবে প্রচলিত কাগজে ব্যালটে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে যে ২০৪ ইউনিয়ন পরিষদে ভোট হবে বৃহস্পতিবার ইসি তার তালিকা প্রকাশ করেছে।
আগামী ২১ জুন প্রথম ধাপে যে ২০৪ ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, সেগুলো হচ্ছে-পটুয়াখালীর দুমকী উপজেলার পাংগাশিয়া, আংগারিয়া (ইভিএম) ও মুরাদিয়া। বাউফল উপজেলার ধুলিয়া, কেশবপুর, বগা (ইভিএম), চন্দ্রদ্বীপ, কালিশ্বরী, কনকদিয়া, আদাবাড়িয়া, কালাইয়া ও কাছিপাড়া। দশমিনা উপজেলায় আলীপুর, বহরমপুর ও বাঁশবাড়িয়া। গলাচিপা উপজেলায় আমখলা, গোলখালী, চিকনিকান্দি ও রতনদী তালতলী।

Shamol Bangla Ads

রংপুর জেলার পীরগাছা উপজেলার কল্যাণী। বগুড়ার দুপচাচিয়ার তালোড়া।

বরিশাল সদরের কাশিপুর, চরবাড়িয়া (ইভিএম), জাগুয়া ও টংগীবাড়ীয়া। বাকেরগঞ্জের চরাদি, দাড়িয়াল, দুধল, ফরিদপুর, কবাই, নলুয়া, কলসকাঠি, গারুড়িয়া, ভরপাশা, রঙ্গাশ্রী ও পাদ্রীশিবপুর। উজিরপুরের সাতলা, জল্লা, ওটরা, শোলক ও বোরোকোঠা। মুলাদীর নাজিরপুর, সফিপুর, গাছুয়া (ইভিএম), চরকালেখা, মুলাদী ও কাজিরচর। মেহেন্দিগঞ্জের মেহেন্দিগঞ্জ ও ভাষানচর।

Shamol Bangla Ads

বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর (ইভিএম), কেদারপুর, দেহেরগতি ও মাধবপাশা। গৌরনদীর বাটাজোড় (ইভিএম), সরিকল, খানজাপুর, বার্থি, চাদশী ও মহিলারা। হিজলার নলচিরা, মেমানিয়া, গুয়াবাড়িয়া ও বড়জালিয়া। বানারীপাড়ার বিশারকান্দি, ইলুহার, চাখার, সালিয়াবাকপুর, বাইশারি, বানারীপাড়া ও উদয়কাঠি।

বরগুনা সদরের বদরখালী, গৌরিচন্না, ফুলঝুড়ি, কেওড়াবুনিয়া, আয়লাপাতাকাটা, বুড়িরচর, ঢলুয়া(ইভিএম), বরগুনা (ইভিএম) ও নলটোনা।

আমতলীর গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, হলদিয়া, চাওড়া (ইভিএম) ও আরপাঙ্গাশিয়া। বেতাগীর বিবিচিনি, বেতাগী (ইভিএম), হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সরিষামুড়ি। বামনার বুকাবুনিয়া, বামনা, রামনা ও ডৌয়াতলা। পাথরঘাটার কালমেঘা, কাঁকচিড়া ও কাঁঠালতলী।

পিরোজপুরের ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া, নদমুলা-শিয়ালকাঠী, তেলিখালী (ইভিএম), ধাওয়া ও গৌরিপুর। ইন্দুরকানীর বালিপাড়া। পিরোজপুর সদরের কদমতলা (ইভিএম), কলাখালী, টোনা ও শারিকতলা। মঠবাড়িয়ার তুষখালী (ইভিএম), মিরুখালী, বেতমোর রাজপাড়া, আমড়াগাছিয়া, সাপলেজা, হলতাগুলিশাখালী। নেছারাবাদের আটঘর কুড়িয়ানা, বলদিয়া, গুয়ারেখা, দৈহারী, সোহাগদল, সারেংকাঠী, সুটিয়াকাঠী, স্বরুপকাঠী, সমুদয়কাঠী ও জলাবাড়ী। কাউখালীর আমড়াজুড়ি ও কাউখালী। নাজিরপুরের মাটিভাংগা, মালিখালী, নাজিরপুর ও সেখমাটিয়া (ইভিএম)।

ঝালকাঠি সদরের গাভারামচন্দ্রপুর, বিনয়কাঠী (ইভিএম), নবগ্রাম, কীর্তিপাশা, বাসন্ডা, গাবখান, ধানসিড়ি, শেখেরহাট, নথুল্লাবাদ (ইভিএম) ও কেওড়া। নলছিটির ভৈরবপাশা (ইভিএম), মগড়, কুলকাঠি, কুশঙ্গল, নাচনমহল, রানপাশা, সুবিদপুর, সিদ্ধকাঠি, দপদপিয়া (ইভিএম) ও মোল্লারহাট। রাজাপুরের সাতুরিয়া, শুক্তগড় (ইভিএম), রাজাপুর, গালুয়া, বড়ইয়া ও মঠবাড়ী। কাঠালিয়ার চেচরীরামপুর, পাটিখালঘাটা, আমুয়া, কাঠালিয়া, শৌলজালিয়া ও আওরাবুনিয়া।
ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর ও সাচরা। তজুমদ্দিনের চাঁদপুর, চাচরা ও সম্ভুপুর। চরফ্যাশনের চরমাদ্রাজ, চরকলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর। মনপুরার হাজিরহাট ও দক্ষিণ সাকুচিয়া।
নরসিংদী পলাশের গজারিয়া ও ডাংগা। গাজীপুরের কালীগঞ্জের তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুসাদী, জামালপুর ও মোক্তারপুর।
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ডাঙ্গা, তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুসাদী, জামালপুর ও মোক্তারপুর।
মাদারীপুর শিবপুরের শিবচর, পাঁচ্চর, মাদবরেরচর, কুতুবপুর, কাদিরপুর (ইভিএম) দ্বিতীয় খ-, ভান্ডারীকান্দি, বাঁশকান্দি, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিণ, নিলখী, শিরুয়াইল ও দত্তপাড়া। সুনামগঞ্জ ছাতকের ভাতগাও, নোয়ারাই ও সিংচাপইড়।
লক্ষ্মীপুরের রামগতির চর বাদাম, চর পোড়াগাছা ও চর রমিজ। কমলনগরের চর ফলকন, হাজিরহাট ও তোরাবগঞ্জ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারি ৯৯ শতাংশ তথ্য প্রকাশে কোনো সমস্যা নেই:… পরবর্তী সংবাদ তরুণ সাংবাদিক ফাগুন হত্যা রহস্য উন্মোচনের দাবি পিবিআইয়ের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads