ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার সাবাংগাল গ্রামের শরীরের বিভিন্ন স্থানে জখমী রহস্যজনক ভাবে নিহত রওশন আরা বেগম (৫০) এর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪ টায় নিহতের ছোট ছেলে হোসেন, মেয়ে খাদিজা বেগম ও তার স্বামী মজিবর হোসেন ঝালকাঠি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এরপর পরেই রহস্যজনক কারনে নিহত গৃহবধূ কে হাসপাতালে নিয়ে আসা ছেলে-মেয়ে-জামাই তিনজনেই লাশ ফেলে উধাও হয়ে যায়। পরিত্যাক্ত লাশের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে ঝালকাঠি থানার এসআই বাশার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে একটি ইউডি মামলা দায়ের করেন। এ ব্যাপারে এসআই বাশার জানায়, নিহত গৃহবধূর কপালে সহ বিভিন্ন স্থানে জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারন নিশ্চিত হওয়া যাবে।




