ads

বুধবার , ১৬ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওমরাহ করতে সৌদি গেলেন ডিবিপ্রধান হারুন

খবর টি পড়েছেন : ৪৪৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। ১৬ আগস্ট বুধবার সকালে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

Shamol Bangla Ads

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম। আজ ১৬ আগস্ট সকালে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা করেছি। আমি যেন সহিসালামতে ওমরাহ পালন করে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সেই দোয়া চাই। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিন।

জানা যায়, গত বছরের ১৩ জুলাই ডিএমপি কমিশনার সই করা এক অফিস আদেশে হারুন অর রশীদকে ডিবিপ্রধানের দায়িত্ব দেয়া হয়। ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার থেকে তাকে এই দায়িত্ব দেয়া হয়।

Shamol Bangla Ads

হারুন অর রশীদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হাসেম ও মা জহুরা খাতুন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহের শহরতলীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার পরবর্তী সংবাদ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি ওয়েবসাইট হ্যাকড

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads