ads

শনিবার , ১০ মে ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে ম্যাগনেট পাচারকারি চক্রের নারী সদস্যসহ আটক ৩

শ্যামলবাংলা ডেস্ক
মে ১০, ২০১৪ ৪:১২ অপরাহ্ণ

KKKকেশবপুর(যশোর) প্রতিনিধি,  যশোরের কেশবপুরে ম্যাগনেট পাচারকারি চক্রের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ ও এলাকাবসি জানায়, শনিবার দুপুরে উপজেলার খতিয়াখালী গ্রামের রতন অধিকারির বাড়িতে ম্যাগনেট কেনা বেঁচার গোপন সংবাদ পেয়ে এস আই আসাদুল ইসলাম শাকিল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ম্যাগনেট ক্রেতা পাবনা সদর উপজেলার অনন্তপার্কের করিম শেখের ছেলে আবুল কালাম আজাদ(৩০), বিক্রেতা মাগুরার মোহাম্মপুরের আকশারচর গ্রামের মোকলেস শেখের ছেলে ওমর ফারুক (৩৫) ও কেশবপুরের সুফলাকাটি গ্রামের মোহন চৌধুরীর স্ত্রী শম্পা চৌধুরীকে(৪৬) আটক করে। এ সময় তাদের নিকট থেকে কয়েকটি কার্বন কাগজ ও টাকার মাপে তৈরী  ৪ বান্ডিল সাদা কাগজ উদ্ধার করে।  আটক শম্পা চৌধূরী পুলিশি জিজ্ঞাসাবাদে জানায়, তার কাছে থাকা একটি ম্যাগনেট বিক্রি করতে চাইলে দু পক্ষের আলোচনায় ৪৫ লাখ টাকা মুল্য নির্ধারন হয় । সে মোতাবেক  শনিবার দুপুরে ক্রেতা ও বিক্রেতা ওই বাড়িতে বসে মালামাল  হস্তান্তরের  সময় টাকার বান্ডিল দেখে সন্দেহ হলে দু পক্ষের  ভেতর তর্কতর্কি শুরুর একপর্যায়ে এলাকাবাসি থানায় খবর দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করে।  এ ঘটনায় থানায় প্রতারণা মামলা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!