এম.আর.টি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : শেরপুর জেলার শ্রীবরদী ৪র্থ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের সভাপতি ও আ’লীগ সমর্থিত নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা’র সভাপতিত্বে ৭ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ সোমেশ্বরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে বিকাল ৪ টায় সমাপ্ত হয়। সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার শেরপুরের উপ-পরিচালক মোঃ হায়দর আলী, নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন, থানার অফিসার ইন চার্জ বেলাল উদ্দিন তরফদার, ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল মামুন দুলাল, লিপি বেগম, সকল ইউ পি চেয়ারম্যান ও প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ। উপজেলা নির্বাচনের পর আ’লীগের মধ্যে দুটি সক্রিয় গ্র“পিং পরিলক্ষিত হয়। একটি গ্র“প সংসদ সদস্যের, অপরটি নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পক্ষে। দলীয় সূত্রে জানা গেছে-দলের সুবিধা ভোগীরা সংসদ সদস্যের গ্র“পে অবস্থান নিয়েছে এবং সুবিধা বঞ্চিতরা উপজেলা চেয়ারম্যানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। এই সভাকে কেন্দ্র করে সভার আশ পাশে উভয় নেতার সমর্থকদের মধ্যে মৌন উত্তেজনা আর টান-টান উত্তেজনাকর ভাব দেখা গেলেও সভায় কেহ আপত্তিকর উক্তি কিংবা আচরণ না করায় সর্বপুরি সম্পুর্ন শান্তিপূর্ণ পরিবেশে সভা সমাপ্ত হয়। সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন, চেয়ারম্যান প্যানেল নির্বাচন ও বিভাগীয় কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত গৃহিত হয়। সংসদ সদস্য বক্তব্যে বলেন- সকলকে উপজেলা পরিষদের সাথে সমন্বয় রেখে যথাযথ ভাবে স্বীয় দায়িত্ব পালনে ব্রতী থাকতে হবে। দেশে পাশের হার বৃদ্ধি হলেই শিক্ষার্থীরা মেধাবী হয় না। তাই শিক্ষকরা যদি ক্লাশ ফাঁকি দেয় কিংবা দায়িত্ব অবহেলা করে তবে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ার করেন। সরকারী কোষাগারের বেতন ভোগ করে সরকারী কাজে ফাঁকি না দিয়ে তার সরকারের টার্গেট তথা রূপকল্প-২০২১ সত্যিকার ভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সকলের একান্ত সহযোগিতা কামনা করেন এই বর্ষিয়ান সাংসদ। অতিরিক্ত জেলা প্রশাসক বিভাগীয় কার্যক্রম সম্পর্কে দীর্ঘক্ষনব্যাপী বক্তব্য দেন এবং সরকারী নীতিমালা সঠিক ভাবে অনুসরন করে কাজের গুনগত মান বৃদ্ধির আহŸান জানান সকলের প্রতি। সভাপতি তার পরিষদের কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।




