ads

শনিবার , ৩ মে ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৪ ২:১৭ অপরাহ্ণ

Gonomadham dibash Photo -03-05-2014.docতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের আয়োজনে ৩ মে শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা প্রেসক্লাব সম্মেলন কক্ষে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সঞ্জয় কুমার ভৌমিক এবং বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- কুমিল্লা প্রেসক্লাব এর সাবেক সভাপতি সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, দৈনিক সমকাল এর স্টাফ রিপোর্টার মাসুক আলতাফ চৌধুরী, দৈনিক প্রথম আলো’র স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ, কুমিল্লা প্রেসক্লাব এর সহ-সভাপতি রফিকুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলার ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই বাবলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুমিল্লা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক কাজী এনামুল হক ফারুক, মানব কন্ঠের কুমিল্লা প্রতিনিধি ও দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহাজাদা এমরান, দৈনিক আমাদের সময় এর কুমিল্লা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, এনটিভি প্রতিনিধি জালাল আহমেদ, সময়ের পথ সম্পাদক এম. বাচ্চু বকাউল, কুমিল্লার কথা’র প্রকাশক দেলোয়ার হোসেন জাকির প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- ইয়ুথ র্জানালিষ্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো: আকাইদ, কুমিল্লা সিটি প্রেসক্লাব সম্পাদক তাপস চন্দ্র সরকার, দৈনিক একুশে সংবাদ এর কুমিল্লা জেলা প্রতিনিধি অমল মজুমদার, দৈনিক পূর্বাশা’র ভারপ্রাপ্ত সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি আজিজুল হক, দৈনিক যুগান্তর বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, দৈনিক বর্তমান এর কুমিল্লা প্রতিনিধি আবু মুছা, দৈনিক আমাদের কুমিল্লার ফটো সাংবাদিক এন. কে রিপন, বাংলার আলোড়ন এর ফটো সাংবাদিক মো: রবিউল হোসেন, দৈনিক কুমিল্লার আলো’র প্রতিনিধি আশিকুর রহমান আশিক, সাংবাদিক এম. এইচ. মহিউদ্দিন, সাংবাদিক মো: রেজাউল করিম রাসেল, ফটো সাংবাদিক আব্দুল আউয়াল সহ কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- সাংবাদিক মনির হোসেন।
ওই সভায় বক্তারা বলেন- সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন উপজেলা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মফস্বল সাংবাদিকরা বিভিন্ন রাজনীতিক দলের নেতা-কর্মীদের দ্বারা লাঞ্ছিত ও হয়রানি’র শিকার হয়েছে। এমনকি সাংবাদিকরা সত্য কথা প্রকাশ করলে তাঁদেরকে চাঁদাবাজি’র মামলা দিয়ে হয়রানি করানো হয়। সাংবাদিকদের মাঝে কাঁদা ছোড়া ছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান বক্তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!