ads

মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে শ্রীবরদীর নারী ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৯, ২০১৪ ৭:০৪ অপরাহ্ণ
বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে শ্রীবরদীর নারী ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ  রাজধানী ঢাকার গুলশানে বিএনপি’র চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের নব নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান,  শেরপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ও নারী অধিকার বাস্তবায়ন আন্দোলনের অন্যতম নেত্রী মিসেস লিপি বেগম।
জানা যায়, সোমবার রাতে  জেলা বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের সাথে খালেদা জিয়ার বৈঠক শেষে লিপি বেগম ফুলের তোড়া হাতে নিয়ে খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শেরপুর জেলা বিএনপি’র নব গঠিত কমিটির আহবায়ক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শেরপুর জেলা বিএনপি’র সদ্য বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশিষ, ঝিনাইগাতী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নালিতাবাড়ী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম মোখলেছুর রহমান রিপন, শেরপুরের নারী নেত্রী ফাতেমা মুকিত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শেরপুর জেলা বিএনপি’র নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় কালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিপুল ভোটে নির্বাচিত লিপি বেগমের জনপ্রিয়তার প্রশংসা করে তাকে দোয়া করেন।

Need Ads
error: কপি হবে না!