ads

সোমবার , ২৮ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধামইরহাটে বন বিভাগের মত বিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০১৪ ৮:০৯ অপরাহ্ণ

DDDধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : বরেন্দ্র ধামইরহাট শালবাগান এলাকায় জৈব বৈচিত্র পুনুরুদ্ধার ও সংরক্ষন প্রকলেপর আওতায় উপকারভোগী ও শালবন এলাকার লোকদের সাথে বনবিভাগ কর্মকর্তাদের মত বিনিময় সভা ধামইরহাট বনবিট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল সোমবার সকাল ১০ টায়  রেঞ্জ কর্মকর্তা হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য প্রদান করেন রাজশাহী বিভাগের সামাজিক বনায়ন কার্যক্রমের বিভাগীয় কর্মকর্তা অজিত কুমার রুদ্র। এছাড়াও নওগাঁ জেলার সহকারী বন সংরক্ষক দেওয়ান আঃ হাই আজাদ, বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক, পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থার টিম লিডার তীর্থজিৎ রায়, ধামইরহাট প্রেসক্লাব সভাপতি এম এ মালেক, সাংবাদিক মোজাম্মেল হক প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আলতাদিঘী ও শালবনকে ঘিরে সাতটি মৌজা নিয়ে জাতীয় উদ্যান ঘোষনা হয়েছে এবং অবকাঠামো নির্মান কাজ চলছে।  প্রকল্পের আওতায় বেকারদের কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে। উদ্যানে ইতিমধ্যে বিরল প্রজাতির গন্ধগোকুল, অজগর, বানর, তক্ষক, মেছোবাঘসহ বিভিন্ন বন্যপ্রানি অবমুক্ত করা হয়েছে এবং পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

ধামইরহাটে বজ্রপ্রাতে ১ যুবকের মৃত্যু

Shamol Bangla Ads

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে ১ যুবকের মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল দিবাগত রাত ৯ টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় উপজেলার মহেশপুর গ্রামে মাহমুদুল হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। গ্রামবাসী সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান পত্নীতলা থানার শিহাড়া ইউনিয়নের শুকানকুড়ি গ্রামের হাইমুদ্দিনের ছেলে। মাহমুদুল মহেশপুর গ্রামে তার বোনের বাড়ীতে এসে ভগ্নিপতির সাথে রাতে ধানের জমিতে পানি সেচ দিতে গেলে বজ্রপাতে তার মৃত্যু ঘটে।

ধামইরহাটে এইচ এসসি পরীক্ষায় ১ জন বহিস্কার

নওগাঁর ধামইরহাটে চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ জন ছাত্রকে বহিস্কারের খবর পাওয়া গেছে। ২৭ এপ্রিল ধামইরহাট এম এম ডিগ্রী কলেজ কেন্দ্রতে দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দর্শন বিষয়ে পরীক্ষা চালাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে অসদ উপায় অবলম্বন করার দায়ে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ হেমায়েত উদ্দিন অরুপ কুমার নামে এক ছাত্রকে বহিস্কার করেন। বহিস্কৃত ছাত্রের বাড়ী পত্নীতলা  উপজেলার গোপিনগর গ্রামে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!