গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে মেসার্স নজরুল সুপার অটো রাইস মিল মালিকের উদ্দ্যেগে ১২ জানুয়ারী রবিবার রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মিলের সত্ত¡াধিকারী আলহাজ্ব নজরুল ইসলাম। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরেফিন, ইসলামী ব্যাংক রহনপুর শাখার এভিপি শফিকুল ইসলাম, রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মঈনুল ইসলাম, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, রহনপুর পৌরসবার প্যানেল মেয়র জাহিদ হাসান মুক্তা, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান মিজান।
গোমস্তাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

: চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে প্রহসনের নির্বাচন বাতিল ও র্নিদলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে অবরোধের সর্মথনে গতকাল বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। মিছিলটি সিএনবি চত্ত¡র থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রহনপুর পুরাতন বাজারে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাফিল হক, বিএনপি নেতা শহিদুল ইসলাম ,আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, মোয়াজ্জেম হোসেন, আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদল সভাপতি মাহমুদুল হাসান প্রমূখ।
রহনপুর শিল্প ও বনিক সমিতির কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ
: গোমস্তাপুরে রহনপুর শিল্প ও বনিক সমিতির কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ রবিবার উক্ত সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান রহনপুর ইউসুফ আলী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আজিজুর রহমান। বক্তব্য রাখেন রহনপুর শিল্প ও বনিক সমিতির সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও নবনির্বাচিত সভাপতি ফারুক হোসেন।এ সময় উপস্থিত ছিলেন উক্ত সমিতি সাবেক সভাপতিদ্বয় মুশা মার্চেন্ট, আফতাব উদ্দিন লালান, তারেক আহম্মেদ, হায়দার বিশ্বাস প্রমূখ।
গোমস্তাপুরে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য ধরে জনতার গণধোলাই

: ডাকাতি করতে গিয়ে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য ধরে জনতার গণধোলাই দিয়েছে জনতা। ঘটনাটি ঘটেছে জেলার গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর গ্রামে। প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায়, শনিবাব দিবাগত রাতে আন্ত জেলা ডাকাতদলের একটি গ্রুপ এনায়েতপুর বাজারে আশা বস্ত্রালয়ের সাটারগেটের তালা ভেঙ্গে মালামাল সরাতে থাকে। পাশের দোকানে ঘুমিয়ে থাকা একজন ব্যবসায়ী টের পেয়ে মোবাইলে গ্রামবাসীকে খবর দিলে চার দিক থেকে গিরে ৩জনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়। আটকের পর জনতা তাদের গণধোলাই দেয়। আটককৃত ডাকাতদের পার্বতীপুর ইউনিয়নের মাধ্যমে গোমস্তাপুর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।




