ads

শনিবার , ২৩ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণ ভোট না দিলে ক্ষমতা ছেড়ে চলে যাব : কৃষিমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৪২
জনগণ ভোট না দিলে ক্ষমতা ছেড়ে চলে যাব : কৃষিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারবে না। সরকারের পতন ঘটাতে চাইলে নির্বাচনের মাধ্যমে করতে হবে। কারণ ক্ষমতার মালিক দেশের জনগণ। জনগণ আমাদেরকে ভোট না দিলে আমরা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু জ্বালাও-পোড়াওয়ের আন্দোলন করে বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাতে পারবে না, কোনো দিন ক্ষমতায়ও আসতে পারবে না। ‘

Shamol Bangla Ads

তিনি শনিবার সকালে রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বছরব্যাপী পুষ্টিকর ও উচ্চমূল্যের ফল উৎপাদন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। বাংলাদেশ একাডেমি অব অ্যাগ্রিকালচার (বাগ), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন এই সেমিনারের আয়োজন করে।

বিএনপির আমলে সব সময়ই মূল্যস্ফীতি অনেক বেশি ছিল উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব বলে গত ১৩ বছরে দেশে কোনো মঙ্গা হয়নি। এ সরকার দেশ থেকে মঙ্গাকে চিরতরে দূর করে দিয়েছে। এর পরও খাদ্য মূল্যস্ফীতি একটু বাড়লে বিরোধিতা করা হয়।
তিনি বলেন, ‘২০০৯ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন মূল্যস্ফীতি ছিল ১২ শতাংশের বেশি। বিগত ১৩ বছর ধরে একটানা আমরা মূল্যস্ফীতির হার ৬ শতাংশের নিচে রেখেছি। সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক সংকটের কারণে মূল্যস্ফীতি ৭ শতাংশ ছাড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অনেক উন্নত দেশে মূল্যস্ফীতির হার বাংলাদেশের চেয়ে বেশি।

Shamol Bangla Ads

কৃষিমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে খাদ্য নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে খাদ্য সংকট হচ্ছে, মানুষ সেটি মোকাবেলা করছে। এ ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থায় রয়েছে।
সারের প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্যাস না পেলেও দেশে কোনোভাবেই সারের সংকট হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সারের বিষয়টি নিয়ে আমার কথা হয়েছে। গ্যাস না পেলে আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে কৃষকদের সরবরাহ করা হবে। সেখানে (আন্তর্জাতিক বাজারে) সারের দাম বেশি হলেও দেশে যাতে সারের সংকট না হয় সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ‘

বাগের সভাপতি ও ইমেরিটাস সায়েন্টিস্ট কাজী এম বদরুদ্দোজার সভাপতিত্বে বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাথুরাম সরকার, বাগের জেনারেল সেক্রেটারি এম এ মজিদ প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে পুষ্টিকর ও উচ্চমূল্যের ফলের ওপর পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন বছরব্যাপী ফল উন্নয়ন প্রকল্পের পরিচালক মেহেদী মাসুদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুর রহিম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান আর নেই পরবর্তী সংবাদ বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads