ads

রবিবার , ২৭ এপ্রিল ২০১৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাবতলীতে নিজঘরে ব্যাংক পিয়ন খুন : নিখোঁজের পর যুবকের লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৭, ২০১৪ ৭:৪৮ অপরাহ্ণ
গাবতলীতে নিজঘরে ব্যাংক পিয়ন খুন : নিখোঁজের পর যুবকের লাশ উদ্ধার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে নিজঘরে ভোররাতে অজ্ঞাত দুবৃর্ত্তরা অগ্রনী ব্যাংক পোড়াদহ শাখার পিয়ন আব্দুল্লাহ (৫৫) কে শ্বাস রোধে হত্যার পর ফেলে রেখে গেছে। ঘটনাটি ঘটেছে  রোববার গাবতলী সদর ইউনিয়নের চকসেকেন্দার গ্রামে। নিহত ব্যাক্তি ঐ গ্রামের মৃত রিয়াজ উদ্দীন মন্ডলের ছেলে বলে জানা গেছে। পুলিশ একই গ্রামের মৃত ইদ্রিস আলী দুদুর ২ ছেলে শাহাদৎ ও সাইফুল ইসলাম এবং শাহাদৎ’র ছেলে শামিমকে গ্রেফতার করেছে। পারিবারিকভাবে জানাযায় স্ত্রী বগুড়া ছেলে আলী হাসানের বাসায় বেড়াতে গেলে একাই রাতের খাবার শেষে আব্দুল্লাহ নিজঘরের দরজা খুলে বারান্দায় গ্রিলের ছিটকানী আটকিয়ে ঘুমিয়ে পড়ে।
ঘটনার রাতের যে কোন সময় দুবৃর্ত্তরা কৌশলে বাড়ীর ভেতর প্রবেশ করে পার্শ্বের ঘরে শয়নরত আব্দুল্লাহর ছোট ছেলে হোসের দরজায় বাহির থেকে তালা আটকিয়ে দেয়। পৃথক বাড়ী হওয়ায় দুবৃর্ত্তরা আব্দুল্লাহকে চিকন (সরু) তার জাতীয় কিছুদ্বারা শ্বাসরোধে হত্যার পর লাশ বিছায় ফেলে রেখে যায়। সকাল বেলা বিষয়টি জানাজানি হলে ঘরের তালা ভেঙ্গে হোসেনকে বেরকরা হয়। থানায় সংবাদ দিলে ওসি আব্দুর রাজ্জাক এসআই মতিয়ার ও নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।
নিহতের বড়ছেলে আলী হাসান জানায় টাকা লেনদেনের বিষয়নিয়ে ইদ্রিস আলীর ছেলেদের সাথে বিরোধ চলে আসছিল। পুলিশ জানায় প্রাথমিকভাবে বিষয়টি হত্যা হিসাবে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্ত ছাড়া হত্যার বিষয়টি নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। জিজ্ঞাসা বদের জন্য পার্শ্বের বাড়ীর মৃত ইদ্রিস আলী দুদুর দুই ছেলে শাহাদৎ হোসেন ও সাইফুল ইসলাম ও এবং শাহাদৎ’র ছেলে শামিমকে কে পুলিশ গ্রেফতার করেছে বলে এসআই নজরুল ইসলাম নিশ্চিত করেছে।
তবে কি কারনে আব্দুল্লাহ খুন হয়েছে সে ব্যপারে এলাকায় ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। এব্যপারে  নিহতের বড় ছেলে আলী হাসান বাদী হয়ে থানায় ৩ জনের নাম উল্লেখকরে অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী মামলা করেছে। আহুল্লাহ খুন হওয়ায় এলাকায় ব্যপাক শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে নিখোঁজ হওয়ার ৪দিন পর মাদকাসক্ত মিলন কুমার দাস (২৫)’র অর্ধ গলিত লাশ নেপালতলী ইউনিয়নের কেশবের বিল থেকে পুলিশ উদ্ধার করেছে। সে সুখান পুকুর চামুর পাড়া গ্রামের মনির চন্দ্র দাসের ছেলে বলে জানা গেছে। পরিবার জানায় মিলন বিলে মাছ ধরার কথাবলে বাড়ী থেকে গত বৃহস্পতিবার বের হয়ে নিখোঁজ হয়। গতকাল রোববার ঐ বিলে লাশ দেখে স্থানীয়রা থানায় সংবাদদিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!