ads

সোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপিই খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করেছে : কাদের

খবর টি পড়েছেন : ১৯০
বিএনপিই খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করেছে : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপিই দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকেলে রাজধানীর ৩২ নম্বরে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কাদের এ মন্তব্য করেন।

Shamol Bangla Ads

কাদের বলেন, খালেদা জিয়ার রাজনীতি নিয়ে বিএনপির মাথাব্যথা আছে। আদালত যদি তাকে রাজনীতি করার সুযোগ দেয়, আওয়ামী লীগের তাতে সমস্যা নেই।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির হৃদয়ে পাকিস্তান, মুখে বাংলাদেশ। এ সময় জামানত বাজেয়াপ্ত নিয়ে দম্ভোক্তি না করে নির্বাচনে এসে প্রমাণ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

Shamol Bangla Ads

মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলাসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, সাশ্রয়ী হন… পরবর্তী সংবাদ কাতারে নিয়োগ পাবেন ১১২৯ সেনাসদস্য

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads