ads

মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ার ২টি উপজেলায় ৩ চেয়ারম্যান ও ৪ ভাইস চেয়ারম্যানের মনোনয়নপত্র প্রত্যাহার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০১৪ ২:০৪ অপরাহ্ণ

upa-zillaএস এম জামাল, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারীদের প্রার্থীদের মধ্যে ৩ চেয়ারম্যান ৩ ভাইস চেয়ারম্যান ও ১জন সংরক্ষিত মহিলা ভাইস প্রার্থী তাদের মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। সোমবার বিকেলে জেলা রিটার্নিং অফিসার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল-ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসগর আলী, জেলা যুব দলের যুগ্ন আহŸায়ক মহিউদ্দীন চৌধুরী মিলন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকতারুজ্জামান লাবু। মনোনয়নপত্র প্রত্যাহারের পর নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন-কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারররফ হুসাইন, জেলা আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক এ এফ এম আমিনুল হক, সদর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সদর উপজেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন জেলা ছাত্রদলে আহŸায়ক কামাল উদ্দীন, ছাত্র লীগের সাবেক নেতা জাকির হোসেন, কামাল হোসেন সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মহিলা নেত্রী নিলুফা ইয়াসমিন ও জামায়াত নেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান ফরিদা হুসাইন। এ উপজেলায় মোট ৩ লাখ ৩৩ হাজার ৫৩৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এরমধ্যে ১ লাখ ৬৫ হাজার ১৪০ জন পুরুষ, ১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জন নারী ভোটার। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১২৭। এর মধ্যে প্রাথমিক ভোট কক্ষের সংখ্যা ৭৬২। নতুন ভোট কেন্দ্রের সংখ্যা ০২। অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৯০, পরিবর্তিত ভোট কেন্দ্রের সংখ্যা ১টি।
অন্যদিকে ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী মধ্যে মনোয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন-চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেত্রী হোসনে আরা। মনোনয়নপত্র প্রত্যাহারের পর নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন-চেয়ারম্যান পদে কুষ্টিয়া জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, ভেড়ামারা উপজেলা জাসাসের সভাপতি শাহাজান আলী, জাসাস কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক নূরুদ্দীন নুরু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দীক, কুষ্টিয়া জেলা জাসদের (ইনু) সাধারন সম্পাদক আব্দুল আলীম, জাতীয় পার্টি সর্মথক রুবেল আহমেদ, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন চিশতি। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আনোয়ারুল আজীম, নুরুল আমিন। সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেত্রী লুৎফুন নেছা, এবং ইন্দোনেশিয়া খাতুন, জান্নাতুল খাতুন, আরজিনা বেগম। এ উপজেলায় মোট ৩ লাখ ৫৪ হাজার ৫৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ১ লাখ ৭৫ হাজার ৯৯০ জন পুরুষ, ১ লাখ ৭৮ হাজার ৫৮৭ জন নারী ভোটার। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৪। এর মধ্যে প্রাথমিক ভোট কক্ষের সংখ্যা ৮৭২। নতুন ভোট কেন্দ্রের সংখ্যা ০২। অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৭১, পরিবর্তিত ভোট কেন্দ্রের সংখ্যা ১টি।

Need Ads
error: কপি হবে না!