ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে আলোর ফাঁদ পেতে পোকা সনাক্ত ও পর্যবেক্ষণ : এলাকায় ব্যাপক সাড়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ৩:৫৬ অপরাহ্ণ

adamdighi-22-04-14আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় আলোর ফাঁদ পেতে বোরো ধানের পোকা সনাক্ত করণ ও পর্যবেক্ষন এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। উপজেলার একটি পৌর সভা ও ৬টি ইউনিয়ন এলাকায় এ আলোর ফাঁদ পেতে ক্ষেতের পোকা সনাক্ত ও পর্যবেক্ষন করার পাশাপাশি পোকা দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করায় ধান ক্ষেতে তেমন কোন পোকার আক্রমন দেখা যায়নি। ফলে আশানুরুপ ফলন পাবে বলে কৃষকরা আশা করছেন।

Shamol Bangla Ads

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মেীসুমে আদমদীঘি উপজেলায় ১২ হাজার ৭ শত হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। এ পর্যন্ত প্রায় ৭০ ভাগ জমিতে ধানের শীষ বের হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ আদনান বাবু জানান, এ বছর বোরো ধানের ক্ষেতে পার্চিং করায় পাখির মাধ্যমে পোকা দমন হয়েছে। এছাড়া জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করায় রোগ ও পোকা মাকড়ের আক্রমনও কম হয়েছে।
গত সোমবার সন্ধ্যা ৭ টায় আদমদীঘি ডালম্বা গ্রামের বোরো ক্ষেতে এমনই আলোর ফাঁদ পেতে পোকা সনাক্ত ও পর্যবেক্ষন কার্যক্রম চালানো হয়। আলোর ফাঁদ স্থাপনে উপজেলা প্রানী সম্পদ অফিসার রুহুল আমিন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার হোসেন আলী, উপ-সহকারি কৃষি অফিসার শাহ আলম খন্দকার, মন্তেজার রহমান সহ স্থানীয় কৃষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এবার বোরো আবাদে পোকার আক্রমন কম থাকায় বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করেন।

Need Ads
error: কপি হবে না!