ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের ভাবী প্রধানমন্ত্রী মোদিকে শেখ হাসিনার ফোন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৮, ২০১৪ ৮:১৩ অপরাহ্ণ

Hasina-Modiশ্যামলবাংলা ডেস্ক : ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ মে রবিবার বাংলাদেশ সময় সকাল ৯ টায় ভারতীয় নেতাকে টেলিফোন করেন শেখ হাসিনা। ফোনে শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান। সেইসাথে তিনি বাংলাদেশ সরকার, জনগণ, আওয়ামী লীগ এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে মোদিকে অভিনন্দন জানিয়েছেন। ওইসময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে অতীতের মত ভবিষ্যতেও যেকোনো সমস্যা সমাধানে দুই দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ওই তথ্য নিশ্চিত করেছেন।
উলে­খ্য, ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র বিজয় ও নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার পর শুক্রবারই মোদিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Need Ads
error: কপি হবে না!