নজরুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধুর নাম রুবিনা আক্তার (২২)। শনিবার গভীর রাতে নারায়নপুর গ্রামে ওই ঘটনাটি ঘটে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, পানিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের কন্যা রুবিনা আক্তারে সাথে কয়েক বছর আগে বিবাহ হয় নারায়নপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে আহসানুল্লাহ ইসলামের সাথে। বিয়ের এক বছর তাদের সংসার ভালোভাবে চলছিল। এরপর যৌতুকের দাবীতে রুবিনাকে তাকে প্রায় মারধর করত। স্বামী ইনসেপটা কোম্পানিতে চাকুরির সুবাধে খুলনায় ফুলতলায় অবস্থান করে। এর মধ্যে সে দ্বিতীয় করে। এ ঘটনা জানাজানি হলে রুবিনার উপর নেমে আসে আরো কঠোর নির্যাতন। এর মধ্যে তার স্বামী বলে আমি দ্বিতীয় বিয়ে করেছি টাকা পেলে দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দেব। রুবিনা তার পরিবারের কাছে টাকা দিতে অস্বিকৃতি জানালে স্বামী শাশুড়ি মিলে তাকে নির্যাতন করে। এর মধ্যে তার স্বামীর কর্মস্থল খুলনায় চলে যায়। শুক্রবার সে বাড়িতে এসে আবারও যৌতুকের দাবীতে মারধর করে। এর একপর্যায়ে শনিবার গভীর রাতে স্বামী ও শাশুড়ি মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করার এক পর্যায়ে তাকে বাড়ির পাশে একটি গর্ত খুড়ে কবর দেওয়ার চেষ্ট করে। এ ঘটনা এলাকাবাসি জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশের গলায় ও একাধিক স্থানে খতের চিহৃ রয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে মায়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।




