শ্যামলবাংলা ডেস্ক : টাইগার শ্রফের নারী ভক্তের অভাব নেই। বিশ্বব্যাপী ছড়িয়ে আছে তার ফিগার পাগল নারী ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ছবি পোস্ট করলেই তারা ঝাঁপিয়ে পড়েন শ্রফের উপর। জানান, প্রেম প্রস্তাব। বিয়ে করারও প্রস্তাব রাখেন তারা।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে অংশ নিয়েছিলেন টাইগার শ্রফ। ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এই সময় তাকে বিয়ের প্রস্তাব দিয়ে এক ভক্ত লেখেন, ‘আমাকে বিয়ে করো। যুক্তরাজ্যে চলে আসো।’ এই প্রস্তাবের উত্তরে টাইগার শ্রফ লিখেছেন, ‘হয়তো কিছু বছর পর, যখন আপনাকে সহযোগিতা করতে পারব। সেই সময় পর্যন্ত অনেক কিছু শিখতে ও আয় করতে হবে।’

এছাড়া মিশর থেকে অপর এক ভক্ত এই অভিনেতার প্রতি তার ভালো লাগার কথা জানিয়ে লেখেন, ‘আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি একদিন আপনার দেশে যাব। অনেক অনেক ভালোবাসা।’
তবে দীর্ঘদিন থেকেই অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে টাইগার শ্রফের প্রেমের গুঞ্জন উড়ছে। কিন্তু গুঞ্জন সত্যি কিনা তার কোন প্রমাণ পাওয়া যায়নি কোন।
এদিকে করোনা মহামারির কারণে দীর্ঘদিন সিনেমার শুটিং থেকে দূরে টাইগার। খুব শিগগির ‘হিরোপান্তি টু’ সিনেমার শুটিং শুরু করবেন। পাশাপাশি ‘বাঘি-ফোর’ ও ‘গণপথ ‘সিনেমাও হাতে রয়েছে তার।






