ads

সোমবার , ২১ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষার্থীদের পাঠ্য পুস্তকের পাশাপাশি বেশী করে বই পড়ার আগ্রহ গড়ে তুলতে হবে : সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২১, ২০১৪ ৮:২৯ অপরাহ্ণ

Patnitola News Picture-Asaduzzaman Noor=21-04-2014.মনিবুর রহমান চৌধুরী (গোল্ডেন), পত্নীতলা (নওগাঁ) : শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় পত্নীতলায় উপজেলা সদর নজিপুরের চকরিখীন উচ্চ বিদ্যালয়ের চার তলা ভীত বিশিষ্ট দোতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর সোমবার উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এম.পি।

Shamol Bangla Ads

চকরিখীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম এর সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এসময় প্রতিটি বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের গুরুত্ব আরোপ করে শিক্ষার্থীদের পাঠ্য পুস্তকের পাশাপাশি অন্যান্য বই বেশী করে পড়ার আগ্রহ গড়ে তোলার পরামর্শ প্রদান করে বর্তমান সরকারের শিক্ষা কার্যক্রমকে আরো এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জাতীয় সংসদের হুইফ আলাহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু এম.পি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রফিক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নওগাঁর সহকারী প্রকৌশলী আলী ঈমাম, উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নজিপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইছাহাক হোসেন, আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোকলেছুর রহমান চৌধুরী বাবু, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম চৌধুরী, সাধারন সম্পাদক রেজাউল কবির চৌধুরী বাবু সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও সূধীজন প্রমূখ।

Need Ads
error: কপি হবে না!