ads

সোমবার , ২৬ আগস্ট ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএমআই’র সাংবাদিকতার ওপর এক বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স উদ্বোধন

খবর টি পড়েছেন : ২৭৩
বিএমআই’র সাংবাদিকতার ওপর এক বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

BMIসাংবাদিকতা ও সংবাদ উপস্থাপনার উপর এক বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সের শুরু হয়েছে বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট’র (বিএমআই) আয়োজনে। বিএমআই ডিপ্লোমা কোর্সসমূহ আমেরিকা-বাংলাদেশ ইউনিভাসির্টির অধীনে পরিচালিত হবে। এ উপলক্ষে বিএমআই’র ওয়েব সাইটও (িি.িনসর-নফ.ড়ৎম) উদ্বোধন করা হয়। ২৩শে আগস্ট শুক্রবার ডিপ্লোমা কোর্সের ক্লাস শুরু হয়েছে বিএমআই’র প্রধান ক্যাম্পাস ঢাকার পুরানা পল্টনে আনুষ্ঠানিকভাবে ক্লাস  উদ্বোধনের মাধ্যমে ওই কোর্সের যাত্রা শুরু হয়। ওই কোর্স উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও বার্তা সংস্থা এফএনএস’র প্রধান সম্পাদক  মুহম্মদ আলতাফ হোসেন। ইনস্টিটিউট’র প্রিন্সিপ্যাল বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক, অনুষ্ঠান উপস্থাপক ও মাসিক এনজিও বার্তার সম্পাদক মুহাম্মদ আবু হানিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন ফর ট্রাভেল জার্নালিস্ট’র মহাসচিব এস.এইচ আসাদ, ট্রাস্ট টেলিমিডিয়ার চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, নর্দান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মো. ওহিদুর রহমান, মাসিক এনজিও বার্তার সহ-সম্পাদক মো. শামসুদ্দোহা খান ও কবি নুরুন্নাহার পান্না। এছাড়া অনুষ্ঠানে এফএনএস’র স্টাফ রিপোর্টার মোঃ আবুল বাসার মজুমদার, সমতল পত্রিকার নির্বাহী সম্পাদক আহমাদ আলী ও জাতীয় সাংবাদিক সংস্থার  সভাপতির একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মরহুম সাংবাদিক নূর-ইসলাম সরকারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে… পরবর্তী সংবাদ যাত্রীবাহী পরিবহনে হেরোইন পাচার : কক্সবাজারে ও চট্টগ্রামে…