ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় ৭ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমণ আইনে মামলা হয়েছে। ওই ছাত্রীর মা খাদিজা বেগম বাদী হয়ে গত সোমবার থানায় মামলা দায়ের করেন। (মামলা নং-৪)। আসামী গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন পুলিশ। উলে¬খ্য গত সোমবার সকালে উপজেলার তারাবুনিয়া গ্রামের আঃ কাদের আকনের পুত্র হায়দার আকন(২০) একই এলাকার হাবিব খলিফার কন্যা তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী (১৩) ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। ছাত্রীর ডাক-চিৎকারে স্বজনরা এসে হায়দারকে ধরে পুলিশে খবর দেয়। এ ঘটনায় রাতে ওই ছাত্রীর মা খাদিজা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
কাঠালিয়ায় গৃহবধূকে কুপিয়ে পিটিয়ে জখম

ঝালকাঠির কাঠালিয়ায় মেহগনি গাছের চারা রোপনে বাধা দেয়ায় প্রতিপক্ষরা হেপি বেগম (৩০) নামের এক গৃহবধুকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে । ঘটনাটি ঘটেছে গত কাল দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে। আহত গৃহবধূকে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় গৃহবধুর স্বামী আবদুর রশীদ খান বাদী হয়ে গতকাল মঙ্গলবার একই বাড়ীর আবুল হোসেন হাওলাদারসহ ৫জনকে আসামী করে থানায় একটি মারধরের মামলা দায়ের করেন। মামলা সুত্রে জানাগেছে, গতকাল দুপুরে গৃহবধূর হেপি বেগমের স্বামী ও ঘরের লোকজনের অনুপস্থিতে একই বাড়ীর আঃ কাদের হাওলাদার ও তার ছেলেরা মিলে গৃহবধূর স্বামীর কবলাকৃত জমিতে জোরপুর্বক মেহগিনি গাছের চারা রোপনের চেষ্টা করে। বাধা দিলে ওই গৃহবধূকে কুপিয়ে পিটয়ে জখম করে আসামীরা।




