ads

বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজমির শরিফ পরিদর্শনে রাজস্থানে শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ৪০৬
আজমির শরিফ পরিদর্শনে রাজস্থানে শেখ হাসিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আজমীরে সুফি সাধক মইনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারতের জন্য রাজস্থানের জয়পুরে পৌঁছেছেন ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইট সকাল ৯টায় নয়াদিল্লি থেকে জয়পুরের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি জয়পুর পৌঁছায়। প্রধানমন্ত্রী জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রাজস্থান রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী বুলাকি দাস কাল্লা। ওইসময় একটি সাংস্কৃতিক দল রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের উৎসাহ দেন।

Shamol Bangla Ads

জানা যায়, জয়পুর থেকে আজমীর শহরে যাবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সেখানে খাজা গরীবে নেওয়াজ খ্যাত সুফি সাধক মইনুদ্দিন চিশতি দরগাহ শরীফ পরিদর্শন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ আদায় ও মোনাজাত করবেন।

Shamol Bangla Ads

ইহসানুল করিম আরও বলেন, প্রধানমন্ত্রী সুফি সাধক হযরত মঈনুদ্দিন চিশতী (রহ.) মাজার খাজা গরিবে নওয়াজ দরগাহ শরিফে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন এবং কিছু সময় অবস্থান কাটাবেন। পরে শেখ হাসিনা আজমির দরগাহ শরিফের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। ওই দরগাহ পরিদর্শনের মাধ্যমেই প্রধানমন্ত্রী তার ৪ দিনের ভারত সফর শেষ করবেন এবং ঢাকায় ফিরে আসবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল নভেম্বরে পরবর্তী সংবাদ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads