ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষ্মীছড়িতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ২০১৪ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ২:৩৩ অপরাহ্ণ
লক্ষ্মীছড়িতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ২০১৪ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ

মো: আবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় “দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ”-২০১৪ পালিত হয়েছে। সপ্তাহ ব্যাপি আয়োজিত এ কর্মসূচীর অংশ হিসেবে মহান স্বাধীনতা দিবসে সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, বিদ্যালয়ের ছেলে-মেয়েদের জন্য রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৭ এপ্রিল লক্ষ্মীছড়ি হাইস্কুলে এ উপলক্ষে পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু দশরথ তালুকদার। লক্ষ্মীছড়ি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সফিউল্লাহ মীর, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন, কমিটির সাধারণ সম্পাদক লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন। পরে ‘দুর্নীতিমুক্ত সমাজ চাই’ এই রচনার উপর প্রতিযোগীতায় অংশ নেয়া এবং ২৬ মার্চ কর্মসূচীর উদ্বোধনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন ও নৃত্যে অংশ নেয়া ছেলে-মেয়েদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হরি রঞ্জন সাহা, সুয়েদেব চাকমা, মো: শহিদুল ইসলাম, হাফেজ ইদ্রিস আলীসহ বিদ্যালয়ের শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!