ads

রবিবার , ১৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইবি’র ছাত্রদল নেতাদের মুক্তির দাবিতে ধর্মঘট চলছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৩, ২০১৪ ৩:৪০ অপরাহ্ণ

I B Campusকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদসহ আটক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের ডাকে দু’দিনের ধর্মঘটের আজ শেষদিন চলছে। ধর্মঘটের কারনে গতকালের মত আজও সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে পুলিশি প্রহরায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়ী ক্যাম্পাসে পৌঁছেয়েছে। আজও শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম।

Shamol Bangla Ads

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক জানিয়েছেন, ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদসহ আটককৃত নেতাকর্মীদের মুক্তি না দিলে আগামীকাল পহেলা বৈশাখের দিন বাদ রেখে লাগাতারভাবে এ ধর্মঘট চালিয়ে যাবে ছাত্রদল।
তবে আংশিক ক্লাস ও নির্ধারিত সব পরীক্ষা গ্রহণ করা হচ্ছে দাবী করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান জানান, ক্যাম্পাসে নিরাপত্ত¡ার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনতে ছাত্রদল নেতাদের সাথে আলোচনা চলছে।
উলে­¬খ্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি পোড়ানোর অভিযোগে গত ১৯ জানুয়ারী তারিখে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদকে পুলিশ গ্রেফতার করে। সে এখন জেল হাজতে রয়েছে। তার মুক্তির দাবিতে তৃতীয় দফায় গত ৮ এপ্রিল দুইদিনের এই ধর্মঘটের ডাক দেয় ছাত্রদল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!