ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন মোহামেডান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ৯:০৩ অপরাহ্ণ

Mohamedanশ্যামলবাংলা স্পোর্টস : স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সকার ক্লাব ফেনীকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১২ এপ্রিল শনিবার বিকেলে শুরু হওয়ায় পুরো খেলায় শক্তিশালী মোহামেডানের আক্রমণভাগকে ঠেকিয়ে রেখে একবারের জন্যও নিজেদের জালে বল প্রবেশ করতে দেয়নি সকার ক্লাব ফেনী। তবে অতি রক্ষণাত্মক বঙ্গিতে খেলার কারণে খুব বেশি গোলের সুযোগও তৈরি করতে পারেনি তারা। ফলস্বরূপ পুরো খেলার নির্ধারিত সময় শেষ হয়েছে গোলশূন্যভাবেই।
নির্ধারিত সময় এবং অতিরিক্ত ৩০ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে যায় মোহামেডান। কিন্তু টাইব্রেকারে গিয়ে আর পারলো না ফেনী সকার।টাইব্রেকারে মোহামেডানের পক্ষে গোল করেন জাহিদ হাসান এমিলি, ড্যামিয়েন চিগোজি, হাবিবুর রহমান সোহাগ, ওসেসেনি জঙ্গো ও ওবম হ্যানরি। আর ফেনীর পক্ষে চারটি গোল করেন ম্যাথু মেন্ডি, আব্দুল্লাহ আল মামুন, চুকা চার্লস ও ল্যান্ডিং ডার্বো। গোল করতে ব্যর্থ হন কাবা জুবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!