ads

শনিবার , ১২ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইলিশের স্বাদ নাগালের বাইরে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১২, ২০১৪ ১২:২১ অপরাহ্ণ

Fish-Hilsha-chandpurফারুক হোসেন, ঢাকা : বাঙালি জাতির প্রাণের উত্সব বৈশাখী উত্তাপ ছড়িয়ে পড়েছে ইলিশের গায়ে। ইলিশের স্বাদ নাগালের বাইরে চলে যাচ্ছে সাধারণ ভোক্তাদের। বৈশাখি উত্সবে ইলিশ একটি বড় উপাদান হওয়ায় অর্থ হাতিয়ে নিয়ে প্রতি বছরের মতো এবারো সক্রিয় উঠেছে সিন্ডিকেট চক্র। ব্যবসায়ী সিন্ডিকেট চক্ররা ইলিশের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে ইলিশের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ফলে বাজারে এসে ইলিশ কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বৈশাখকে সামনে রেখে গেল সপ্তাহ থেকে চড়ে বসেছে ইলিশের দাম। এখন মাত্র ৩ দিন বাকি থাকায় বাজার চলে যাচ্ছে পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে। কাঙিক্ষত ইলিশ মাছের দাম হৈ- চৈ পড়েছে বাজারে। দোকানিরা দূষছেন পাইকারদের আর ভোক্তার অভিযোগ তুলেছেন সরকারের ব্যর্থতার। বাজার ঘুরে দেখা যায় ইলিশ ৯০০ গ্রাম প্রতি হালি বিক্রি হচ্ছে ৫ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা ১ কেজি ওজনের ইলিশ দোকানি আবদার করছে ৭ হাজার টাকারও বেশি। জাটকা ৮০০ টাকা। ক্রেতারা জানান সরকার ইলিশের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সরকারের প্রভাবশালীদের ছত্রছায়ায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। যার কারণে ইচ্ছা খাকা সত্ত্বেও ইলিশ কেনা দূরহ হয়ে পড়েছে। পুরো বৈশাখী উৎসবই ম্লান হওয়ার পথে। তবে ব্যবসায়ীরা জানান আমাদের কিছুই করার নেই। পাইকাররা দাম বাড়িয়েছে তাই আমরা বাড়িয়েছে। আমরা পারি বেচা বন্ধ করতে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!