গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবীতে গতকাল বৈকালে উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন গোমস্তাপুর উপজেলা শিক্ষক সমিতি। এই কর্মসূচীতে নেতৃত্ব দেন জাতীয়করনকৃত শিক্ষক সমিতির মহাসচিব মুনসুর আলী। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ: আলিম, সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম প্রমূখ। স্কারকলিপিতে সহকারী শিক্ষকদের ১৫তম হইতে ৪৯০০/- টাকা হইতে ১৩তম গ্রেড ৫৫০০/- টাকা এবং ১৬তম গ্রেড ৪৭০০/- টাকা হইতে ১৪তম গ্রেড ৫২০০/- টাকা বেতন স্কেলে উন্নতি করার অনুরোধ জানান।
গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবকে মডেম প্রদান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবকে মডেম প্রদান করেন রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক। গতকাল বৃহস্পতিবার সন্ধায় আড্ডা মোড়ে গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুর মোহাম্মদের হাতে এই ইন্টারনেট মডেম তুলে দেন আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন সাংশৈল আদিবাসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবন আহম্মেদ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম দোয়েল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাবু প্রমূখ।




