ads

শুক্রবার , ১১ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতিহাস বিকৃতির চেষ্টায় জনগণ বিভ্রান্ত হবে না : প্রধানমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১১, ২০১৪ ৪:২৩ অপরাহ্ণ

PMশ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, স্বাধীনতা চায় না তারাই ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চাইছে। তবে দেশের জনগণ এই অপচেষ্টায় বিভ্রান্ত হবে না। ‘ইতিহাস বিকৃতির চেষ্টায় মানুষ বিভ্রান্ত হবে না। প্রধানমন্ত্রী ১০ এপ্রিল বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে ওই কথা বলেন। এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা সংসদে আসবে, তারাই বিরোধী দল। আর যারা সংসদেই নেই, তারা বিরোধী দল নয়। তারা কেবল একটি রাজনৈতিক দল মাত্র।
তিনি আরও বলেন, ইতিহাস বিকৃত করে পাকিস্তানের তোষামোদি ও খোসামোদি করাই এদের উদ্দেশ্য। এরা বাংলাদেশের উন্নয়ন চায় না।
শেখ হাসিনা বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করার পর জিয়াউর রহমান রাজাকার, আলবদর ও যুদ্ধাপরাধীদের প্রধানমন্ত্রী, মন্ত্রী বানিয়েছেন। বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলেও জিয়াউর রহমান তা বন্ধ করে তাদের পুনর্বাসিত করেছেন, আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, পুরস্কৃত করেছেন। তিনি প্রশ্ন রাখেন, জাতির জনককে হত্যার পর কেন জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হলো? এ থেকে বোঝা যায়, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে এদের সম্পৃক্ততা ছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!