ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৫:৩৫ অপরাহ্ণ
গফরগাঁওয়ে অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনয়সিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও সদর থানা পুলিশ গতকাল বুধবার বিকেলে অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করণ কর্মশালার আয়োজন করে।

Shamol Bangla Ads

উপজেলার যশরা ইউনিয়নের শিবগঞ্জ বিদাস হাই স্কুলে অনুষ্ঠিত এই সচেতনতা মূলক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবু আহান্মদ আল মামুন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল­াহ, উপ-পরিদর্শক অহিদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মাদকাসক্ত, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, তরুন-তরুনীদের অসামাজিক বিনোদন, তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতারনা, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী প্রচারনা, ইভটিজিং ও যৌন হয়রানি, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করে প্রদর্শন করা হয়।
এছাড়াও যৌতুক, বাল্য বিবাহ, বহু বিবাহ, জোর পূর্বক বিয়ে ইত্যাদি বিষয়ের উপর সচেতনতা প্রদর্শনী বিষয় বস্তুতে স্থান পায়। অনুষ্ঠানে পুলিশ সদস্য ছাড়াও শিক্ষার্থী-অভিভাবক, জন সাধারনের সম্পৃক্ততায় সুন্দর ও সফল জমায়েত হয়। বিষয় বৈচিত্রের এমন আয়োজন সকলের জন্য ছিল শিক্ষনীয় এবং নৈতিক দায়িত্ব বোধের অংশ। দৈনদিন জীবনে প্রাকৃতিক খাবার গ্রহন, ভেজাল বিরোধী প্রচারনা, বৈদ্যুতিক দূর্ঘটনা, আকষ্মিক দূর্ঘটনা, পরিবেশ দুষণসহ নানান অপরাধের সচিত্র প্রতিবেদন পুলিশের পক্ষ থেকে একটি সাড়া জাগানো ও প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেন শিবগঞ্জ বিদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম।

Need Ads
error: কপি হবে না!