হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে চৈত্রের প্রচন্ড খরতাপ ও ভুগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলার বেশির ভাগ নলকুপে পানি উঠছেনা।ফলে বিশুদ্ধ খাবার পানির সংকটে প্রত্যন্ত গ্রাম-গঞ্জের সাধারন মানুষ চরম বিপাকে পড়েছেন। অনেকেই দুরদুরান্ত থেকে পানি সংগ্রহ করতে দূভোগের শিকার হচ্ছেন।গত কয়েক দিনে বিশুদ্ধ খাবার পানির সংকটে বিভিন্ন এলাকার প্রায় অর্ধ-শতাধিক শিশু-বৃদ্ধ ডায়রিয়া ও পানি বাহিত রোগে আক্রান্ত হয়েছেন।আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।জানাযায়, উপজেলার ৬টি ইউনিয়নে সরকারী,বেসরকারী ও ব্যাক্তি উদ্যোগে প্রায় ৪ হাজার নলকুপ থাকলেও কেবল মাত্র তারা টিউবওয়েল ও সাব মার্সেবল পাম্প ছাড়া বেশির ভাগ নলকুপে পানি উঠছেনা।এতে কেউ কেউ বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে ফিটকিরি ও ট্যাবলেট দিয়ে পানি শোধন করে পরিবারের খাবার পানির চাহিদা পূরণ করতে বাধ্য হচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হাবিবুল ইসলাম জানান,প্রতি বছর চৈত্র মাসে পানির স্তর নীচে নেমে যাওয়ায় গভীর নলকুপ দিয়ে পানি উঠলেও অগভীর নলকুপ গুলো থেকে পানি উঠছেনা।ফলে কিছু এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে।




